দুর্গাপুর ‘গণধর্ষণকাণ্ডের’ তদন্তে নেমে জঙ্গলের মূল ঘটনাস্থল আগেই ঘিরে ফেলেছিলেন তদন্তকারীরা। ধৃতদের সেখানে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছিল। বৃহস্পতিবার ঘটনাস্থলের সেই ঘিরে রাখা এলাকা আরও কিছুটা বিস্তৃত করা হল। আগের ঘেরা জায়গার পাশেই আরও প্রায় ৫০ মিটার এলাকা নতুন করে কর্ডন করে দেওয়া হয়েছে। এর থেকেই প্রশ্ন উঠছে, তা হলে কি তদন্তে নতুন কিছু উঠে এল?
বৃহস্পতিবার সকালে ‘নির্যাতিতা’র সহপাঠী-বন্ধুকে নিয়ে আবার ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তদন্তকারীদের একটি সূত্রে খবর, তাঁর কথায় নানা রকম অসঙ্গতি থাকার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচ ধৃত এবং ‘নির্যাতিতা’র বয়ানের সঙ্গে সহপাঠীর বয়ান বার বার মিলিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই তাঁকে আবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার চেষ্টা করেন তদন্তকারীরা। তা করতে গিয়ে মূল ঘটনাস্থলটি আরও একটু বিস্তৃত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দলও।
আরও পড়ুন:
ঘটনাস্থলটি ক্যাম্পাস থেকে প্রায় পাঁচশো মিটারের মধ্যে। পাকা রাস্তা থেকে একটি মাটির রাস্তা বেরিয়ে গিয়েছে সেখানে। প্রায় একশো ফুট এগিয়ে দু’ভাগ হয়েছে। সেখান থেকেই জঙ্গলের শুরু। বাঁ দিকের সামান্য চওড়া রাস্তা গিয়েছে একটি শ্মশান ও মন্দিরের দিকে। সঙ্কীর্ণ রাস্তাটি গিয়েছে গ্রামে। সে রাতে ওই সঙ্কীর্ণ রাস্তাতেই অপরাধের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
লাগোয়া গ্রামের বাসিন্দা আবু জাফর মল্লিক বলেন, ‘‘এই ঘটনায় গোটা গ্রামের মানুষ লজ্জিত। আমিও এই রাস্তা দিয়েই যাতায়াত করি। কাজে যাই। মাঝেমধ্যে চুরি-ছিনতাই হত। তবে এই ঘটনার সঙ্গে যদি গ্রামের ছেলেরা সত্যিই জড়িত থাকে, আমরা ওদের শাস্তি চাইছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, কয়েক জন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে। তার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তরুণীর পুরুষ বন্ধুকে।
- এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না-দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে।”
-
দুর্গাপুর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘নির্যাতিতা’, ফিরলেন হস্টেলে, বাবা গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে
-
দুর্গাপুরকাণ্ডে ধৃত প্রথম পাঁচ জনেরই ডিএনএ পরীক্ষা হয়ে গেল! ‘ধর্ষিতা’র সহপাঠীর সাত দিনের পুলিশি হেফাজত
-
দুর্গাপুরকাণ্ডে ধৃত ‘নির্যাতিতা’র সহপাঠীও! তবে ধর্ষক এক জনই, অনুমান পুলিশের, যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকাই
-
দুর্গাপুরকাণ্ড: ‘নির্যাতিতা’র সঙ্গে ফোনে কথা, ‘দোষীদের কঠোর শাস্তির জন্য সর্বস্তর থেকে চাপ দেব!’ বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রীর
-
অত রাতে মেয়েদের কলেজ থেকে বেরোনো উচিত নয়, পুলিশ প্রত্যেক ইঞ্চিতে সুরক্ষা দিতে পারে না! ‘রায়’ সৌগতের