Advertisement
E-Paper

প্রাথমিকের টেটের তিন দিন আগে বদল ৪৩টি পরীক্ষাকেন্দ্র, ঠিকানা বিভ্রান্তি এড়াতে

আগামী ১১ ডিসেম্বর (সোমবার) প্রাথমিকে নিয়োগের টেট। তার আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৪৩টি পরীক্ষাকেন্দ্র (ভেনু) বদলের কথা জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ২৩:২১
আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা।

আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ফাইল চিত্র।

পরীক্ষার তিন দিন আগে ৪৩টি পরীক্ষাকেন্দ্র বদল করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ! বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। পর্ষদের তরফে জানানো হয়েছে ঠিকানা সংক্রান্ত কিছু বিভ্রাটের কারণেই এই পদক্ষেপ। এর ফলে পরীক্ষার্থীদের একাংশকে নতুন করে পর্ষদের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হতে পারে।

আগামী ১১ ডিসেম্বর (সোমবার) প্রাথমিকে নিয়োগের টেট। তার আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৪৩টি পরীক্ষাকেন্দ্র বদলের কথা জানানো হয়েছে। বীরভূম, কোচবিহার, হুগলি, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে এই পরীক্ষাকেন্দ্র বদলের ঘটনা ঘটেছে।

টেট নিয়ে এ বার গোড়া থেকেই বাড়তি সতর্কতা দেখিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা এব‌ং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা থাকা বাধ্যতামূলক বলে আগেই নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশ এবং বাহির পথে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানোর ব্যবস্থা থাকবে। পাশাপাশি পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা করা বাধ্যতামূলক।প্রশ্নপত্র নিয়ে নতুন করে যাতে কোনও অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করতেও তৎপর হয়েছে পর্ষদ। আর সেই জন্য পর্ষদের কড়া নির্দেশ, পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে এক ঘণ্টা আগে। আগে থেকে প্রশ্নপত্র পাঠানো হবে না।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা প্রত্যেক শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের গলায় বৈধ পরিচয়পত্র ঝোলানো থাকতে হবে। এ ছাড়াও পরীক্ষার্থীদের জন্যও পর্ষদের তরফে একাধিক নিয়ম জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে মোবাইল এবং ধাতব কোনও জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে না ঢোকার নিয়ম।

TET 2022 West Bengal TET 2022 West Bengal Board of Primary Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy