Advertisement
E-Paper

Covid: পুরুলিয়া মেডিক্যাল কলেজে ৫৮ জন পড়ুয়া কোভিডে আক্রান্ত, উদ্বেগে জেলা স্বাস্থ্য দফতর

প্রথম বর্ষের পড়ুয়াদের মধ্যে করোনা ধরা পড়ার পর দ্বিতীয় বর্ষের ৮২ জন পড়ুয়ার করোনা পরীক্ষা হয়। তাঁদের মধ্যে ৩৯ জনের শরীরে কোভিড ধরা পড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২২:৪৬

ফাইল চিত্র।

গোটা রাজ্য জুড়ে আবার চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। পুরুলিয়াতেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবারই পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ১৯ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দ্বিতীয় বর্ষের মোট ৩৯ জন পড়ুয়া নতুন করে কোভিডে সংক্রমিত হলেন।

প্রথম বর্ষের পড়ুয়াদের মধ্যে করোনা ধরা পড়ার পর দ্বিতীয় বর্ষের ৮২ জন পড়ুয়ার করোনা পরীক্ষা হয়। তাঁদের মধ্যে ৩৯ জনের শরীরে কোভিড ধরা পড়েছে। সব মিলিয়ে এই মুহুর্তে পুরুলিয়া মেডিক্যাল কলেজের ৫৮ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। যা যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দফতরের অধিরকারিকরা।

কোভিডে আক্রান্ত ওই পড়ুয়াদের হস্টেল খালি করতে বলা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়া মেডিক্যালের এমএসভিপি সুকোমল বিষয়ী। তিনি বলেন, ‘‘প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ইন্টার্নাল পরীক্ষা অনলাইনে হবে। একই সঙ্গে জেলায় করোনাবিধির উপর জোর দেওয়া হয়েছে।’’

COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy