E-Paper

বাউল সংস্কৃতি নিয়ে আলোচনা

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৩
বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, বৃহস্পতিবার।

বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, বৃহস্পতিবার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হল দু’দিনের জাতীয় আলোচনা সভা। ‘বাউল গান তত্ত্বে ও কাব্যে’ শীর্ষক ওই সভা রাজ্য বাউল অ্যাকাডেমি, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে।

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তালেব খান, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, পশ্চিমবঙ্গ বাউল অ্যাকাডেমির সভাপতি কার্তিক দাস বাউল, মহকুমাশাসক (বোলপুর) অনিমেষ কান্তি মান্না-সহ বিশিষ্টজনেরা।

এদিন দু’টি পর্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র-ছাত্রী, গবেষক, অধ্যাপকরা নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন। লোকসংস্কৃতির ধারাবাহিকতা, বাউল দর্শনের আধ্যাত্মিক তাৎপর্য এবং সমকালীন প্রেক্ষাপটে বাউল গানের প্রাসঙ্গিকতা নিয়ে এদিন বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। ইলামবাজারের জয়দেবে অবস্থিত বাউল অ্যাকাডেমির সংগ্রহশালা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়, বাউল বিষয়ক একটি গ্রন্থও প্রকাশ করেন চন্দ্রনাথ সিংহ।

এই আলোচনা সভার আহ্বায়ক অধ্যাপক দীনবন্ধু মণ্ডল বলেন, “দু’দিনের এই আলোচনা সভায় প্রায় ২০০জন অংশ নিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে বাউল সংস্কৃতির ঐতিহ্য ও আধুনিক প্রাসঙ্গিকতা নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি হবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Baul Bolpur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy