Advertisement
E-Paper

Murder: মাত্র ৭৫ টাকার জন্য ইট দিয়ে থেঁতলে খুন কৃষককে! নানুরে চার অভিযুক্ত গ্রেফতার

ঘটনার জেরে শনিবার রাজনৈতিক ভাবে ‘স্পর্শকাতর’ নানুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ফলে সতর্কতা বাড়িয়েছে বীরভূম জেলা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১৪:৫৭
কৃষক খুনের জেরে উত্তেজনা নানুরে।

কৃষক খুনের জেরে উত্তেজনা নানুরে। ফাইল চিত্র।

পাওনা হয়েছিল ৬৭৫ টাকা। পেয়েছিলেন ৬০০। আর তা নিয়ে প্রতিবাদ জানানোর ‘অপরাধে’ খুন হতে হল বীরভূমের নানুরের এক কৃষককে।

পুলিশ সূত্রের খবর, নানুরের হারমুড় গ্রামে বাসিন্দা নিহত শেখ শাহনওয়াজ (৬৪) ট্রাক্টরের বরাত নিয়ে মাঠের চাষের কাজ করতেন। স্থানীয় নূর শেখ এবং শাহজহান শেখের ধানজমিতে চাষের কাজ করেছিলেন তিনি । তার জন্য পাওনা হয়েছিল ৬৭৫ টাকা হয়েছিল। আর সেই পাওনা কেন্দ্র করেই সমস্যা।

অভিযোগ, নূর এবং শাহজহান ট্রাক্টরের চাষ করার জন্য ৬০০ টাকা দেন। কিন্তু ৭৫ টাকা কম মেলায় প্রতিবাদ জানান শাহনওয়াজ। এর পর শাহনওয়াজের সঙ্গে বচসা হয় নূর ও শাহজহানের। তা গড়ায় সংঘর্ষে। অভিযোগ, শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ অভিযুক্ত দুই জমি মালিক এবং তাঁদের কয়েক জন বন্ধু ইট, বাঁশ দিয়ে মারধর করেন শাহনওয়াজকে। গুরুতর জখম হন তিনি।

শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতাল আনার পথেই মৃত্যু হয় শাহনওয়াজের। ঘটনার জেরে শনিবার রাজনৈতিক ভাবে ‘স্পর্শকাতর’ নানুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ফলে সতর্কতা বাড়িয়েছে বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রের খবর, অভিযোগের প্রেক্ষিতে শাহজহান, নূর-সহ চার জনকে গ্রেফতার করেছে নানুর থানা।

Murder Farmer Birbhum Nanoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy