Advertisement
E-Paper

১২ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ! গ্রেফতার অপহরণকারী যুবক

পরিবারের সদস্যেরা অপহরণের বিষয়টি জানতে পেরে রামপুরহাট থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্ত নামে রামপুরহাট থানায় পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার হল দেড় বছরের অপহৃত শিশু। বুধবার দুপুরে বীরভূমের রামপুরহাট থানার পানিসাইল গ্রাম থেকে দেড় বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে চম্পট দেন এক যুবক। ঘটনার তদন্ত নেমে কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুকে উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকেও। ধৃতকে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

ধৃতের নাম ইব্রাহিম শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার আয়রন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বীরভূমের রামপুরহাট থানার পানিসাইল গ্রামে গোলাপশা খাতুন নামে এক মহিলার বাড়ি থেকে তাঁর দেড় বছরের শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে চলে যান ইব্রাহিম। পরিবারের সদস্যেরা অপহরণের বিষয়টি জানতে পেরে রামপুরহাট থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্ত নামে রামপুরহাট থানায় পুলিশ। তৎপরতার সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যে রামপুরহাট থানার পুলিশ মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাত ১০টা নাগাদ শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট থানায় নিয়ে আসে পুলিশ।

এই ঘটনার পর অপহৃত শিশুর কাকা রাকমান শেখ বলেন, “আমাদের বাড়িতে ওই যুবক এসে দাবি করেছিলেন, তিনি আমার বৌদির আত্মীয় হন। কিছু ক্ষণ বাড়িতে থাকার পর, বাইরে একটি দোকানের নাম করে বাচ্চাটিকে কোলে করে নিয়ে যান। এর পর শিশুটিকে নিয়ে চম্পট দেন। অনেক ক্ষণ তাঁদের খোঁজ না-পাওয়ায়, পুলিশের কাছে আমরা দারস্থ হই।”

অপরিচিত কেউ কী ভাবে বাড়িতে ঢুকে শিশুকন্যাকে অপহরণ করল সেই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। যদিও অভিযুক্ত যুবকের দাবি, শিশুকন্যার মা তাঁকে শিশুকে নিয়ে যেতে বলেছিলেন। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

Rampurhat Kidnap
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy