এসআইআরের পর নির্ভুল ভোটার তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ধরা পড়ছে একের পর এক ত্রুটি। তেমনই একটি ঘটনা ঘটেছে বাঁকুড়ায়। খসড়া ভোটার তালিকায় খোদ বিএলও-র দাদার নামের পাশেই স্থান পেয়েছে অজ্ঞাপরিচয় এক মহিলার ছবি। কমিশনের ভুল না কি অন্য কোনও ত্রুটি, তা নিয়ে ধন্দে খোদ বিএলও।
মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বিএলও-র কাছে পৌঁছে গিয়েছে সেই তালিকা। ওই তালিকা হাতে নিয়ে বিএলও-রা দেখছেন, স্থানীয় ভোটারদের নাম রয়েছে কি না। একই কাজ করছিলেন বাঁকুড়া বিধানসভার ৭০ নম্বর বুথের বিএলও জগবন্ধু দে। তাঁর দায়িত্বপ্রাপ্ত এলাকার ভোটার তালিকায় তেমন কোনও অসঙ্গতি ধরা পড়েনি। কিন্তু বিএলও-র সহোদরেরই নামের পাশে জুড়েছে এক মহিলার ছবি।
জগবন্ধুর দাদার নাম রাজু দে। খসড়া তালিকায় সেই নাম, পিতার নাম, বয়স, লিঙ্গ-সহ অন্যান্য তথ্য যথাযথ থাকলেও মহিলার ছবি কী ভাবে জুড়ল তা নিয়ে বিস্মিত সকলে। বিএলও বলেন, ‘‘দাদা কাজের সূত্রে অন্য জেলায় রয়েছেন। কিন্তু অন্যান্য ভোটারের মতো আমার দাদাও গণনাপত্রে যথাযথ তথ্যের সঙ্গে নিজের ছবি দিয়েছিলেন। বিএল হিসাবে আমি নিজে সেই সমস্ত তথ্য যাচাই করেছি। নিজের হাতে কমিশনের পোর্টালে ডিজিটাইজ় করেছি। আমি নিশ্চিত, কোনও ভুল হয়নি। তার পরেও খসড়া ভোটার তালিকায় দাদার নামের পাশে কী ভাবে মহিলার ছবি এল, তা সত্যিই জানি না।’’ বিএলও আশঙ্কা করছেন, এই ত্রুটির ফলে তাঁর দাদার ভোট দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে কি না। তিনি বলেন, ‘‘আমার দাদাকে আবার সংশোধনী ফর্ম পূরণ করে ছবি সংক্রান্ত ত্রুটি সংশোধন করতে হবে।’’
আরও পড়ুন:
যাঁর নামের পাশে মহিলার ছবি বসেছে, সেই যুবকের কথায়, ‘‘গত চার-পাঁচটি ভোটে যে ভোটার তালিকার ব্যবহার হয়েছে, তার প্রত্যেকটিতেই আমার নামের পাশে এক মহিলার ছবি দেখেছি। এ বার এনুমারেশন ফর্ম পূরণ করার পর ভেবেছিলাম সেই ভুল সংশোধিত হবে। কিন্তু তা সে আর হল কই!’’ রাজুর দাবি, কমিশনের ভুলে ত্রুটিমুক্ত হয়নি খসড়া তালিকা। দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘‘জানি না কী করলে এই ভুল সংশোধন করা সম্ভব হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা