E-Paper

প্রচারে সায়নী, নিশানায় বিজেপির সঙ্গে কমিশনও

শালতোড়া বিধানসভা কেন্দ্রের মেজিয়ায় দলের শালতোড়ার প্রার্থী উত্তম বাউরিকে নিয়ে রোড শো করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৮
দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে ইঁদপুরের বাংলা বাজারে রোড শো করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বুধবার।

দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে ইঁদপুরের বাংলা বাজারে রোড শো করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বুধবার। নিজস্ব চিত্র ।

দলীয় প্রার্থীদের সমর্থনে বুধবার দিনভর বাঁকুড়ার নানা প্রান্তে প্রচারে শামিল হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। কখনও তাঁর নিশানায় ছিল বিজেপি, তো কখনও নির্বাচন কমিশন।

এ দিন শালতোড়া বিধানসভা কেন্দ্রের মেজিয়ায় দলের শালতোড়ার প্রার্থী উত্তম বাউরিকে নিয়ে রোড শো করেন তিনি। পরে মেজিয়ার সভায় বিজেপিকে নিশানা করে সায়নী বলেন, “বাঘিনীর পিছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হয়, গাধাদের পিছনে দাঁড়ালে গাধার বাচ্চা। আমরা বাঘিনীর পিছনে দাঁড়িয়ে প্রত্যেকে বাঘের বাচ্চা তৈরি হচ্ছি। তোরা (বিজেপি) উত্তরপ্রদেশ সামলা। অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছে, নিজেদের ক্ষমতায় থাকা ২১টা রাজ্যে আগে চালু করে দেখা।”

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাল্টা বলছেন, “তৃণমূলের নেতারা কার বাচ্চা, সেটা ভোটেই মানুষ উত্তর দেবেন। বিজেপি শাসিত রাজ্যের বধূরাএক দিকে যেমন অনেক বেশি প্রকল্পের সুবিধা পান, পাশাপাশি তাঁদের ছেলেমেয়েরা স্থায়ী চাকরিও পান।”

মেজিয়ার কর্মসূচি শেষে বিকেলে দলের বাঁকুড়ার প্রার্থী অনুপ মণ্ডলের সমর্থনে কেঞ্জাকুড়ার সভায় যোগ দেন সায়নী। সন্ধ্যা নাগাদ ইঁদপুরের বাংলা বাজারে রোড শো করেন। সেখানে ছিলেন ছাতনার প্রার্থী স্বপনকুমার মণ্ডল, তালড্যাংরার প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী প্রমুখ। ইঁদপুরের কর্মসূচি শেষে বাঁকুড়ার সার্কিট হাউসের সামনে পথসভায় যোগ দেন তৃণমূল সাংসদ। উপস্থিত ছিলেন দলেরপ্রার্থী অনুপ মণ্ডল-সহ জেলা নেতৃত্বের অনেকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Saayoni Ghosh TMC bankura

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy