Advertisement
E-Paper

Bomb: এ বার বগটুইয়ের পাশের গ্রামে মিলল তাজা বোমা, প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল বোমা

রবিবার বগটুইয়ের পাশের গ্রাম পাবরোখিয়া থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ওই গ্রামের এক বাসিন্দার বাড়ির কাছে বোমাগুলি রাখা ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৪:৫৪
উদ্ধার হওয়া সেই বোমা।

উদ্ধার হওয়া সেই বোমা। নিজস্ব চিত্র।

আবারও তাজা বোমা উদ্ধার হল বীরভূমের রামপুরহাটের গ্রাম থেকে। রবিবার বগটুইয়ের পাশের গ্রাম পাবরোখিয়া থেকে বেশ কয়েকটি বোমা পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রবিবার বগটুইয়ের পাশের গ্রাম পাবরোখিয়া থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ওই গ্রামের বাসিন্দা সাবের শেখের বাড়ির বারান্দার নীচে একটি প্লাস্টিকের ঝোলার মধ্যে বোমাগুলি রাখা ছিল। স্থানীয় বাসিন্দারা বোমাগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলাও। ঘটনার পর এলাকা ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডেও।

কারা কী উদ্দেশ্যে বোমা এবং বোমা তৈরির মশলা রেখে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

bomb Bogtui police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy