Advertisement
E-Paper

একশো দিনে যন্ত্র দিয়ে কাজের অভিযোগ

একশো দিন কাজের প্রকল্পে যন্ত্র দিয়ে কাজ করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি মুরারই ১ ব্লকের ডুমুরগ্রাম পঞ্চায়েতে। গ্রামের বাসিন্দাদের একাংশ বুধবারই এ ব্যাপারে বিডিও-র (মুরারই ১) কাছে এ ব্যাপারে অভিযোগ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০১:৪২

একশো দিন কাজের প্রকল্পে যন্ত্র দিয়ে কাজ করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে।

ঘটনাটি মুরারই ১ ব্লকের ডুমুরগ্রাম পঞ্চায়েতে। গ্রামের বাসিন্দাদের একাংশ বুধবারই এ ব্যাপারে বিডিও-র (মুরারই ১) কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। তাঁদের দাবি, সম্প্রতি ডুমুরগ্রাম হাইমাদ্রাসায় মাটি ভরাটের কাজ করা হয়েছে। কিন্তু ওই কাজে গ্রামের শ্রমিকদের কাজ দেওয়া হয়নি। উল্টে, ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করা হয়েছে। প্রায় দেড় লক্ষাধিক টাকার ওই কাজের ভুয়ো মাস্টার রোল জমা দেওয়া হয়েছে বলেও কাজ না পাওয়া শ্রমিকদের অভিযোগ। বুধবারই ওই অভিযোগ জমা পড়েছে মুরারই বিডিও অফিসে।

পঞ্চায়েতের তৃণমূল প্রধান রাখিবালা মালের সঙ্গে এ দিন যোগাযোগ করা হলেও তিনি অভিযোগের সদুত্তর দিতে পারেননি। বিডিও তপন হালদার জানান, অভিযোগ পেয়েছি। গ্রামবাসীদের ওই অভিযোগের তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy