ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মায়ের। মৃত মহিলার নাম ধারি বাউরি (৪২)। বাড়ি মানবাজার থানার ধাদকিডি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ধারিদেবী ছেলেকে খেতে দিয়েছিলেন। গরম ভাত ঠান্ডা করার জন্য ধারিদেবীর ছেলে টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। তা দেখে ধারিদেবী ছেলেকে ধাক্কা মারেন। ছেলে দূরে ছিটকে গেলেও ধারিদেবী নিজে বিদ্যুৎস্পৃষ্ট হন। পড়শিরা সংজ্ঞাহীন ধারিদেবীকে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে তিনি মারা যান।