ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল মানবাজার থানার জিতুঝুড়ি গ্রাম সংলগ্ন মাঠে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত খেলাগুলি হয়। চৌধুরী প্রসাদ টুডু স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২০টি দল যোগ দিয়েছিল। শুক্রবার খেলার চূড়ান্ত পর্বে মানবাজারের টুডু একাদশ কাদলাগোড়া ফুটবল টিম আড়সা থানার কে বি জঙ্গলমহল আদিবাসী মার্শাল গাঁওতাকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। ক্লাব সম্পাদক গুরুপদ টুডু বলেন, ‘‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার সাংসদ মৃগাঙ্ক মাহাতো, দুই বিধায়ক কেপি সিংহদেও ও সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা দেখতে বহু ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।