দুর্নীতি মুক্ত নিয়োগ, টেট কেলেঙ্কারির সিবিআই তদন্ত, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। বৃহস্পতিবার পুরুলিয়া শহরে জুবিলি ময়দান থেকে মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা দফতরে যান তাঁরা। মিছিলে ছিলেন সংগঠনের সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক সুশান্ত বেসরা ও সংগঠনের সম্পাদক ত্রিদিব চৌধুরী। তাঁদের দাবি, স্বচ্ছ ভাবে টেটে নিয়োগ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হেমন্ত রজক বলেন, ‘‘আমি স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।’’