Advertisement
E-Paper

তৃণমূল নেতা খুনে অভিযোগ দায়ের হল

ইলামবাজার ব্লকের ধরমপুর অঞ্চলের তৃণমূল সভাপতি হাবল শেখ খুনের ঘটনার দু’দিন পরে, থানায় লিখিত অভিযোগ জানাল নিহত নেতার পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় নিহত হাবল শেখের ছোট ভাই শেখ জাকির হুসেন, ১৮ জনের নামে এবং আরও অনেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ইলামবাজার থানায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০০:৪৪

ইলামবাজার ব্লকের ধরমপুর অঞ্চলের তৃণমূল সভাপতি হাবল শেখ খুনের ঘটনার দু’দিন পরে, থানায় লিখিত অভিযোগ জানাল নিহত নেতার পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় নিহত হাবল শেখের ছোট ভাই শেখ জাকির হুসেন, ১৮ জনের নামে এবং আরও অনেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ইলামবাজার থানায়।

লিখিত অভিযোগের পর, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার ৪৮ ঘণ্টা পরে, হাবল শেখ খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, রবিবার রাতে ইলামবাজার থানার ধরমপুর অঞ্চলের নিজের গ্রাম আকোনা যাওয়ার পথে পিটিয়ে খুন করা হয় ওই অঞ্চলের তৃণমূল সভাপতি হাবল শেখকে। ওই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে প্রথম থেকে দাবি জানিয়ে আসছেন তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি জাফারুল ইসলাম। তিনি বলেন, “নিহত নেতার ভাই ইলামবাজার থানায় অভিযোগ জানিয়েছেন। আক্রোশের জেরে, এই খুনের ঘটনা। এলাকার দুষ্কৃতীরা যুক্ত। আসল অপরাধী ধরা পড়ুক, আমরা চাই। তদন্তে পুলিশকে দল সব রকমের সহায়তা করবে।” পুলিশকে দল তদন্তে সব রকমের সহায়তা করবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy