Advertisement
E-Paper

তীরন্দাজিতে পদক জেলায়

রাজীব গাঁধী খেল অভিযানে রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৬ তিরন্দাজি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বীরভূম। ২২ এবং ২৩ নভেম্বর সল্টলেকের সাঁই কমপ্লেক্সে ওই খেলা হয়। তাতে বীরভূম থেকে ৩ জন ছেলে এবং ১ জন মেয়ে অংশগ্রহণ করে। ৪ জনই বিভিন্ন পদক ছিনিয়ে নেয়। ৫০ এবং ৩০ মিটারের দুটি বিভাগেই লাভপুর যাদবলাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র স্বকৃতি সূত্রধর সোনার পদক জয় করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ০১:৫৭

রাজীব গাঁধী খেল অভিযানে রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৬ তিরন্দাজি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বীরভূম। ২২ এবং ২৩ নভেম্বর সল্টলেকের সাঁই কমপ্লেক্সে ওই খেলা হয়। তাতে বীরভূম থেকে ৩ জন ছেলে এবং ১ জন মেয়ে অংশগ্রহণ করে। ৪ জনই বিভিন্ন পদক ছিনিয়ে নেয়। ৫০ এবং ৩০ মিটারের দুটি বিভাগেই লাভপুর যাদবলাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র স্বকৃতি সূত্রধর সোনার পদক জয় করে। তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্চ পদক লাভ করে কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র তন্ময় দাস। অন্যদিকে মেয়েদের মধ্যে দুটি বিভাগেই প্রথম হয়ে সোনার পদক লাভ করে কুরুন্নাহার হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী আজিজা খাতুনও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy