Advertisement
E-Paper

নানা দাবিতে স্মারকলিপি

স্থানীয় কিছু সমস্যার প্রতিকার চেয়ে ও কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার খাতড়া ও মেজিয়া ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপি-র কর্মী-সমর্থকেরা। পরে দুই বিডিও-র কাছেই ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। এলাকায় মিছিলও করে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ০১:৪৩

স্থানীয় কিছু সমস্যার প্রতিকার চেয়ে ও কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার খাতড়া ও মেজিয়া ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপি-র কর্মী-সমর্থকেরা। পরে দুই বিডিও-র কাছেই ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। এলাকায় মিছিলও করে বিজেপি। খাতড়ায় দলের মূল দাবিগুলি ছিল, দহলা পঞ্চায়েতের বেনাবাইদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ, খাতড়া শহরে পরিস্রুত পানীয় জল সরবরাহ নিয়মিত করা, এলাকার কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার জন্য শিবির করা, স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে শৌচাগার নির্মাণ ও ইন্দিরা আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করা। অন্য দিকে, মেজিয়া-শালতোড়া সড়ক-সহ মেজিয়া ব্লকের সমস্ত বেহাল রাস্তা সংস্কার, প্রতিটি গ্রামে পানীয় জলের সরবরাহ, নন্দনপুর মোড় থেকে মালিয়াড়া রাস্তা পাকা করার দাবি তোলা হয়েছে বিজেপি-র তরফে। খাতড়ার বিডিও অনুসূয়া ভট্টাচার্য ও মেজিয়ার যুগ্ম-বিডিও পার্থপ্রতিম রায় বলেন, যে সব দাবি ব্লকস্তরে পূরণ করা সম্ভব, সেগুলি পূরণের চেষ্টা করা হচ্ছে। বাকি দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

শিশু নিয়ে বিভ্রান্তি। হাসপাতালে সদ্যোজাত শিশুর গায়ে ডিস্ক নম্বরের সঙ্গে মায়ের ডিস্ক নম্বরে মিল না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হল। শেষমেশ শিশুর দেহের রক্তের সঙ্গে বাবার নমুনা মিলে যাওয়ার পরেই দূর হল বিভ্রান্তি। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট হাসপাতালের ঘটনা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy