Advertisement
E-Paper

প্রধানের বিরুদ্ধে বিডিও-র অভিযোগ

দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। তদন্তে নেমে গরমিল খুঁজে পেল প্রশাসনও। পঞ্চায়েত প্রধান-সহ দুই কর্মীর বিরুদ্ধে এ বার এফআইআর করলেন বিডিও। বাম পরিচালিত ইঁদপুরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে চারটি রাস্তা সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগে সম্প্রতি পঞ্চায়েত ঘেরাও করেছিল তৃণমূল। অভিযোগ পেয়েই তদন্তে নামে ব্লক প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০১:১০

দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। তদন্তে নেমে গরমিল খুঁজে পেল প্রশাসনও। পঞ্চায়েত প্রধান-সহ দুই কর্মীর বিরুদ্ধে এ বার এফআইআর করলেন বিডিও। বাম পরিচালিত ইঁদপুরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে চারটি রাস্তা সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগে সম্প্রতি পঞ্চায়েত ঘেরাও করেছিল তৃণমূল। অভিযোগ পেয়েই তদন্তে নামে ব্লক প্রশাসন। বুধবার ওই পঞ্চায়েতের প্রধান সুশার মুকুটি, এগ্‌জিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কালীপদ মুখোপাধ্যায় ও পঞ্চায়েত কর্মী সুখময় কুণ্ডুর বিরুদ্ধে থানায় রাস্তা সারাইয়ের কাজে দুর্নীতির অভিযোগ দায়ের করেন ইঁদপুরের বিডিও সুবলচন্দ্র মহাপাত্র। ওই তিনজনের বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি চারজন ঠিকাদারেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে প্রশাসন। সম্প্রতি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের চারটি রাস্তার সংস্কারের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। যার তদন্তে নামে ব্লক প্রশাসন। ব্লক দফতর সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে দেখা যায় খাতায় কলমে ওই চারটি রাস্তায় সংস্কারের কাজ দেখানো হয়েছে বলা হলেও আদপে কোনও সংস্কারই হয়নি। যে চারজন ঠিকাদার ওই রাস্তা সংস্কারের কাজের বরাত পেয়েছিলেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে। সেই টাকা উদ্ধারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্তও করেছে ব্লক প্রশাসন। বিডিও বলেন, “বেশ কিছু গরমিল তদন্তে উঠে এসেছে। আপাতত পঞ্চায়েত প্রধান-সহ দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছি। ঠিকাদারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন জনই পলাতক। পঞ্চায়েত প্রধানের ফোন দিনভর বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy