Advertisement
E-Paper

পরিষেবা কেন্দ্রে চুরি

সোমবার গভীর রাতে মুরারই থানার মহুরাপুর গ্রামের ঘটনা। ওই কেন্দ্রের অপারেটর পিনাকী চৌধুরী মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট মহুরাপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনিবাস সরকার এবং মহুরাপুর গ্রামের বাসিন্দা তথা মুরারই ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় ঘোষ জানান, পঞ্চায়েত ভবনের পিছনের দিকে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা, মুরারই

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ০০:৪৯

পঞ্চায়েত ভবন চত্বরে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কম্পিউটার ও যন্ত্রপাতি চুরি করে পালাল দুষ্কৃতীরা।

সোমবার গভীর রাতে মুরারই থানার মহুরাপুর গ্রামের ঘটনা। ওই কেন্দ্রের অপারেটর পিনাকী চৌধুরী মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট মহুরাপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনিবাস সরকার এবং মহুরাপুর গ্রামের বাসিন্দা তথা মুরারই ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় ঘোষ জানান, পঞ্চায়েত ভবনের পিছনের দিকে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র। পিছনে থাকার ফলে মঙ্গলবার সকালে বিষয়টি কারও নজরে পড়েনি। সকাল ১১টা নাগাদ অপারেটর ওই কেন্দ্র খুলতে গেলে দেখতে পান তালা ভাঙা, দরজাও খোলা। ঘরের ভিতরে থাকা কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম চুরি গিয়েছে। প্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দু’জনেই জানান, এলাকার জব কার্ডধারীদের অনেক হিসেব ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের কম্পিউটারে লোড করা ছিল। চুরি যাওয়ার ফলে অসুবিধা হবে।

পুলিশ এ দিন এলাকায় পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। চুরির সামগ্রীও উদ্ধার হয়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy