Advertisement
E-Paper

মানবাজারে দুর্ঘটনায় মৃত্যু

মোটরবাইক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হল। মৃত কিশোর পাঠকের (১৯) বাড়ি পুরুলিয়ার সুরুলিয়া গ্রামে। শুক্রবার বিকেলে মানবাজার-পুঞ্চা রাস্তার বনগাঁ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে একটি বাইকে তিন বন্ধু মানবাজার থেকে পুঞ্চা হয়ে পুরুলিয়ায় ফিরছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০২:২৭

মোটরবাইক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হল। মৃত কিশোর পাঠকের (১৯) বাড়ি পুরুলিয়ার সুরুলিয়া গ্রামে। শুক্রবার বিকেলে মানবাজার-পুঞ্চা রাস্তার বনগাঁ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে একটি বাইকে তিন বন্ধু মানবাজার থেকে পুঞ্চা হয়ে পুরুলিয়ায় ফিরছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা গতি নিয়ন্ত্রন করতে না পেরে বাইকটি দুর্ঘটনায় পড়ে। গুরুতর জখম তিন বাইক আরোহীকে পুঞ্চা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক কিশোরকে মৃত বলে জানান। জখম বাকি দুই তরুণকে চিকিৎসার জন্য পুরুলিয়ায় পাঠানো হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy