Advertisement
E-Paper

মনসা পুজোয় গোলমাল

মনসা পুজোয় নাচানাচিকে কেন্দ্র করে ঝামেলার জেরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার এক্তেশ্বর এলাকায়। শনিবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক্তেশ্বর এলাকার একটি মনসাপুজো কমিটির পুজোয় অন্য পাড়ার কিছু ছেলে এসে নাচানাচি করতে থাকে।

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৩

মনসা পুজোয় নাচানাচিকে কেন্দ্র করে ঝামেলার জেরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার এক্তেশ্বর এলাকায়। শনিবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক্তেশ্বর এলাকার একটি মনসাপুজো কমিটির পুজোয় অন্য পাড়ার কিছু ছেলে এসে নাচানাচি করতে থাকে। গ্রামবাসীর অভিযোগ, ওই ছেলেরা এলাকার মহিলাদের দিকে অশ্লীল ইঙ্গিত করছিল। ঘটনাটি নজরে আসতেই মনসাপুজো কমিটির লোকজন ওই ছেলেদের সেখান থেকে চলে যেতে বললে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। শনিবার রাতে অন্য পাড়ার ওই ছেলেরা ফের গ্রামে এসে মনসাপুজোর মণ্ডপে ভাঙচুর চালায় এবং কমিটির লোকজনদের মারধর করে বলে অভিযোগ। উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যদিও ঘটনায় সে ভাবে কেউ জখম হয়নি বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট ভাবে মনসাপুজো কমিটি কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত শুরু হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy