মুখ থেকে কোনও ভাবে গলায় আটকে গিয়েছিল বোতলের একটি ছোট ছিপি। সেই ছিপি বের করে বুধবার শিশুটির প্রাণ রক্ষা করলেন পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের এক চিকিৎসক দেবাশিস বিশ্বাস। তিনি বলেন, ‘‘গলায় ঢাকনা আটকে যাওয়ায় বছর দেড়েকের ওই শিশুটি খুব কষ্ট পাচ্ছিল। অস্ত্রোপচার করার মতোও পরিস্থিতি ছিল না। শিশুটি নেতিয়ে পড়েছিল। ছিপির সামান্য অংশ দেখা যাচ্ছিল। ঝুঁকি নিয়ে ওই ছিপি বের করা গিয়েছে।’’ তিনি জানান, শিশুটিকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পরে ছেড়ে দেওয়া হয়েছে।