Advertisement
E-Paper

মঙ্গলবার শহরে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথ নেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে, মুখ্যমন্ত্রী কি থাকবেন?

সরকারি প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের শপথ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। কিন্তু শুক্রবার থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তিনি। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ ‘অনিয়মে’র প্রতিবাদে ওই ধর্না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২২:৩৬
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি।

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি। ছবি: পিটিআই।

আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) রাজভবনে শপথগ্রহণ করবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি। মঙ্গলবার কলকাতায় পা রাখবেন তিনি। পরদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথগ্রহণ করবেন তিনি।

সরকারি প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের শপথ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। কিন্তু শুক্রবার থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তিনি। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ ‘অনিয়মে’র প্রতিবাদে ওই ধর্না। তাই রবির শপথ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগে রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

গত বৃহস্পতিবার বোসের ইস্তফার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা রবির নাম পরবর্তী রাজ্যপাল হিসাবে ঘোষিত হয়েছিল। এর পরে সমাজমাধ্যমে মমতা লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন’। এর পরে তিনি লেখেন, ‘এই মুহূর্তে তাঁর (বোস) পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না’।

RN Ravi West Bengal government West Bengal Governor New Governor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy