Advertisement
E-Paper

Kolkata Rain: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ হতে পারে উত্তরের দুই জেলায়

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ০৯:১৯
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সকাল থেকেই কলকাতায় আকাশের মুখভার। সঙ্গে রয়েছে গুমোট ভাব। এর জেরে গরমে ঘামছেন শহরবাসী। তবে স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের উপর। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি অধরা হলেও উত্তরবঙ্গে স্বমহিমায় বর্ষা। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Raining weather Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy