আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর যাতায়াতে যাতে কোনও রকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী হল রেল। উত্তরবঙ্গের কয়েকটি স্টেশনে সেনার গতিবিধি সহজ করতে তৈরি করা হচ্ছে র্যাম্প।
রেল সূত্রে খবর, আলিপুরদুয়ার ডিভিশনের একাধিক জায়গায় সীমান্তবর্তী স্টেশনগুলিতে বিশেষ র্যাম্প বসানো হচ্ছে। যার ফলে জওয়ানেরা ট্রেনে করে তাঁদের ছোট গাড়ি, ট্রাক এবং যুদ্ধের সামগ্রী নিয়ে যাতায়াত করতে পারবেন। স্টেশনগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। নাশকতা রুখতে পুলিশ কুকুর দিয়ে স্টেশন এবং ট্রেনগুলিতে নজরদারি চালাচ্ছে আরপিএফ এবং জিআরপি।
আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ‘‘বর্তমানে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা দেশ জুড়েই নিরাপত্তা বেড়েছে। একই ভাবে আলিপুরদুয়ার রেল ডিভিশনের তরফেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তি এলাকার রেলস্টেশনগুলিতে নজরদারি চালাচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও জেনারেল রেলওয়ে পুলিশের কর্মীরা। এ ছাড়াও সেনাবাহিনীর যাতায়াতের সুবিধার্থে বেশ কয়েকটি রেলস্টেশনে নতুন করে র্যাম্প তৈরি করা হয়েছে। যাতে করে আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী অবাধে যাতায়াত করতে পারে। বর্তমান পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল থাকায় নিরাপত্তাজনিত বিষয়ে বলা সম্ভব নয়। তবে সেনাবাহিনীর সহযোগিতায় রেল দফতর সব সময় প্রস্তুত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা