বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদের ধুলিয়ান-সফর মামলা ঝুলেই রইল কলকাতা হাই কোর্টে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে এখনই কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। বুধবার বিকেলে হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য ওঠে। তবে একক বেঞ্চের পর্যবেক্ষণ, মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত অন্য একটি মামলা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার সেটির শুনানি রয়েছে। সেখানে রাজ্য মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবে। বিরোধী দলনেতা চাইলে ডিভিশন বেঞ্চে তাঁর সফর নিয়ে আবেদন করতে পারেন। অন্যথায়, ডিভিশন বেঞ্চে মামলার অগ্রগতি কী হয়, তা দেখে শুভেন্দুর আবেদনের বিষয়টি বিবেচনা করবে একক বেঞ্চ।
ধুলিয়ানে যেতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। তাঁর আইনজীবীর বক্তব্য, গত কয়েক দিনের মধ্যে অন্য দলের নেতানেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন। কিন্তু তাঁর মক্কেলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। এই অভিযোগ নিয়েই হাই কোর্টের একক বেঞ্চে মামলা করেন শুভেন্দুর আইনজীবী। বস্তুত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একটি অংশ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে। অভিযোগ, অশান্তির ঘটনায় অনেকেই আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন জনের। ঘরছাড়া অনেকে। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ।
আরও পড়ুন:
গত শুক্রবারের ঘটনার পর মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত। রাজ্য পুলিশ, বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এলাকায় টহল দিয়েছেন গত কয়েক দিনে। ধীরে ধীরে এলাকায় শান্তি ফিরতে শুরু করেছে। শমসেরগঞ্জ বাদে জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবাও চালু হয়েছে। এই পরিস্থিতিতে ধুলিয়ানে গিয়ে সেখানকার বাস্তব চিত্র দেখতে চাইছেন বিধানসভার বিরোধী দলনেতা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে।
- মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্তে বুধবার ২০ সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ।
-
পর্যাপ্ত পুলিশ থাকলে নিয়ন্ত্রণে আনা যেত মুর্শিদাবাদের অশান্তি, নিয়ম মেনে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য? প্রশ্ন হাই কোর্টের
-
মুর্শিদাবাদের জোড়া খুনে সিবিআই তদন্তের আর্জি শুনল না ডিভিশন বেঞ্চও! ফেরত গেল সিঙ্গল বেঞ্চে
-
মানবাধিকার কমিশনের সামনে নয়, মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে ধর্নার জায়গা বদল করল হাই কোর্ট
-
মুর্শিদাবাদের জোড়া খুনে সিবিআই তদন্তের আবেদন শুনল না সিঙ্গল বেঞ্চ! পাঠানো হল প্রধান বিচারপতির কাছে
-
‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’কে বলব, অশান্তি না-বাধিয়ে সীমান্তে নজর দিন, মমতার নিশানা কি শাহের দিকে?