Advertisement
E-Paper

Restaurant Fire: মল্লিকবাজারের রেস্তরাঁয় আগুন, দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু রান্নাঘর থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৫:৫৯

প্রতীকি ছবি।

মল্লিকবাজারে রেস্তরাঁয় আগুন। রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুত সরিয়ে আনা হয় রেস্তরাঁয় উপস্থিত লোকেদের।

শনিবার দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে মল্লিকবাজারের ওই রেস্তরাঁয়। তড়িঘড়ি রেস্তরাঁয় উপস্থিত লোকেদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, রান্নাঘর থেকে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে রেস্তরাঁর অন্যত্র। দমকলের তিনটি ইঞ্জিন বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই।

Fire Restaurant Fire Brigade
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy