Advertisement
E-Paper

এখনও বেপাত্তা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার পুত্র অর্ঘ্য-সহ পাঁচ

রবিবার রাতে বিধায়ক-পুত্রের সন্ধানে যৌথ অভিযানে নেমেছিল রাজ্য পুলিশের টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকেরা। বিধায়ক-পুত্র ছাড়াও আরও চার জনকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১০:১৩
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অর্ঘ্যকে (ছবিতে বাঁ দিকে) গ্রেফতার করল পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অর্ঘ্যকে (ছবিতে বাঁ দিকে) গ্রেফতার করল পুলিশ। ছবি: সংগৃহীত।

বিরোধীদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে খুঁজছে পুলিশ। এ বার তাঁর পুত্র অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছেস অর্ঘ্যকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে।

রবিবার রাতে বিধায়ক-পুত্রের সন্ধানে যৌথ অভিযানে নেমেছিলেন রাজ্য পুলিশের টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকেরা। অর্ঘ্য-সহ পাঁচ জনকে বকখালি-ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। ওই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে দিলীপ সেই সময়ে বাড়িতে ছিলেন না।

বৃহস্পতিবার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও পৌঁছে যান বিধায়কের বাড়ির সামনে। দীর্ঘ অভিযানের পরে বিকেল ৪টে নাগাদ দিলীপের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকেরা। জানা গিয়েছে, পৈলানে বিধায়কের দু’টি বাড়ি রয়েছে। দু’টি বাড়িতেই বৃহস্পতিবার হানা দিয়েছিল পুলিশ। তার মধ্যে একটি বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। রয়েছে দোলনাও। সাধারণত কোনও রিসর্টে যে ধরনের সাজসজ্জা দেখা যায়, এই বাড়ির অঙ্গনসজ্জাও অনেকটা তেমনই। বিভিন্ন ধরনের শৌখিন মূর্তিতে সাজানো রয়েছে বাগান।

TMC Bishnupur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy