Advertisement
E-Paper

SSC: এসএসসি দুর্নীতি মামলায় এ বার সটান মধ্যশিক্ষা পর্ষদের দুয়ারে সিবিআইয়ের দল

এসএসসি দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের দফতরে গেল সিবিআই। ডিরোজিও ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছয় সদস্যের দল গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১২:৩৩
মধ্যশিক্ষা পর্ষদে সিবিআই।

মধ্যশিক্ষা পর্ষদে সিবিআই।

এসএসসি দুর্নীতি মামলায় এ বার মধ্যশিক্ষা পর্ষদের দফতরে হানা দিল সিবিআই দল। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছয় সদস্যের দল গিয়েছে। তদন্তের স্বার্থে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা, এমনটাই দাবি সূত্রের। প্রয়োজনীয় নথিও তদন্তকারীরা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। কাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে, তা জানতে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই।

এসএসসির গ্রুপ সি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিন‌্হা-সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। শান্তিপ্রসাদ ছাড়াও নাম রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের।

শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আইন অমান্য করে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের গ্রুপ সি পদে চাকরির জন্য সুপারিশ করেছিলেন তিনি। আরও অভিযোগ, শান্তিপ্রসাদ এবং তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও শূন্যপদ তৈরি করেছিলেন। জাল সুপারিশপত্র দিয়ে ৩৮১টি পদ পূরণ করা হয়েছিল। শুধু তা-ই নয়, এই অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরও বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

SSC CBI West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy