Advertisement
E-Paper

ভুয়ো শিক্ষকের সংখ্যা কত? খুঁজতে হাই কোর্টের নির্দেশ মেনে আবার বৈঠকে বসছে এসএসসি

উপস্থিত থাকার কথা এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীদের আইনজীবীরা। বৈঠকে ভুয়ো নিয়োগের সংখ্যা খুঁজে বার করার কথা। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সেই সংখ্যা জানাতে হবে হাই কোর্টে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ২২:০১
এসএসসি দফতরেই হবে বৈঠক।

এসএসসি দফতরেই হবে বৈঠক। —প্রতীকী ছবি

গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে ভুয়ো শিক্ষকের প্রকৃত সংখ্যা কত, তা খুঁজতে আবারও বৈঠকে বসতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ১৮ অক্টোবর বিকেল ৫টায় এসএসসি দফতরেই হবে বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীদের আইনজীবীরা। বৈঠকে ভুয়ো নিয়োগের সংখ্যা খুঁজে বার করার কথা। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সেই সংখ্যা জানাতে হবে হাই কোর্টে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে প্রচুর সংখ্যক সাদা খাতা জমা দেওয়া হয়েছে। প্রচুর খাতায় শুধুমাত্র ৫-৬ টি প্রশ্নের উত্তর। গ্রুপ-সি, গ্রুপ-ডিতেও একই জিনিস হয়েছে। তার পরেও নিয়োগ হয়েছে তাঁদের। তার পরেই বিচারপতি নির্দেশ দেন, নিযুক্তেরা সবাই সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন কি না, তা নিশ্চিত করবে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহে কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের মধ্যে বৈঠক করবে।

বিচারপতির আরও নির্দেশ, ওই বৈঠকে সিবিআইয়ের থেকে এই সব তথ্য নিয়ে স্কুল সার্ভিস কমিশন জানাবে, নিযুক্তদের মধ্যে কত জন অবৈধ ভাবে সুপারিশপত্র পেয়েছেন। মামলাকারীর আইনজীবীরাও কমিশনের সঙ্গে বৈঠক করে অবৈধ ভাবে নিযুক্তদের সংখ্যা খুঁজে বার করবে। তার পরেই ১৮ অক্টোবর বৈঠকে বসতে চলেছে এসএসসি। বৈঠক নিয়ে আশাবাদী মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং ফিরদৌস শামিম।

SSC High Court Justice Abhijit Gangopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy