Advertisement
E-Paper

বন্দিদের অধিকার দাবি এসইউসি-র

রাজ্যের বন্দিদের প্রাপ্য অধিকার এবং সুযোগ-সুবিধার দাবিতে কারামন্ত্রী হায়দার আজিজ সফির সঙ্গে দেখা করলেন বিধায়ক তরুণ নস্কর-সহ এসইউসি-র রাজ্য কমিটির এক দল প্রতিনিধি। বৃহস্পতিবার ওই সাক্ষাৎ পর্ব সেরে তরুণবাবু অভিযোগ করেন, কারা আইন অনুযায়ী, ৭৫ বছর বয়স থেকে পুরুষ বন্দিদের প্রতি মাসে ছ’দিন ছুটি পাওয়ার কথা।

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ০৩:১৪

রাজ্যের বন্দিদের প্রাপ্য অধিকার এবং সুযোগ-সুবিধার দাবিতে কারামন্ত্রী হায়দার আজিজ সফির সঙ্গে দেখা করলেন বিধায়ক তরুণ নস্কর-সহ এসইউসি-র রাজ্য কমিটির এক দল প্রতিনিধি। বৃহস্পতিবার ওই সাক্ষাৎ পর্ব সেরে তরুণবাবু অভিযোগ করেন, কারা আইন অনুযায়ী, ৭৫ বছর বয়স থেকে পুরুষ বন্দিদের প্রতি মাসে ছ’দিন ছুটি পাওয়ার কথা। কিন্তু আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে মাসে চার দিনের বেশি ওই ছুটি দেওয়া হয় না। অথচ, এর আগে ওই সংশোধনাগারেই বছরে ৯০ দিন পর্যন্ত ওই ছুটি পাওয়ার নজির আছে। দুর্গাপুর এবং বহরমপুরে মুক্ত কারাগারে বন্দিদের খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, বন্দিদের সব সময়ই নিম্ন মানের ওষুধ দেওয়া হয়।’

suci suci for prisoners prisoners human rights
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy