রাজ্য স্তরে আর্থিক সংস্কারের লক্ষ্যে আগামী ১১ জুন নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাতে উপস্থিত থাকার কথা সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের। বিজেপি সূত্রের মতে, ওই বৈঠকের ঠিক এক দিন আগে, ১০ জুন এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বৈঠকে যোগ দেবেন।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে অর্থনীতিতে এখন আশঙ্কার ছায়া। তেলের দাম লাফিয়ে বাড়ছে। ঊর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। যুদ্ধের প্রভাব পড়ছে চাকরির বাজারেও। এই আবহে এনডিএ-শাসিত রাজ্যগুলি কোন পথে এগোবে, কোন আর্থিক সংস্কারের পথে হাঁটবে— তা নিয়ে দিশা দেখাতে এই বৈঠক। থাকবেন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় মন্ত্রীরাও। জনকল্যাণমূলক কাজের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছনো, পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হতে চলেছে।
আগামী বছর বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলিতে উন্নয়নের বিষয়গুলি খতিয়ে দেখা হবে এনডিএ-র বৈঠকে। জানা গিয়েছে, এনডিএ-শাসিত রাজ্যগুলিকে নিজেদের রিপোর্ট কার্ড বানানো এবং সফল প্রকল্পের উদাহরণ তুলে ধরতে বলা হয়েছে। শুভেন্দুর পাশাপাশি বৈঠকে থাকতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। প্রায় কুড়ি বছর ধরে বিহার সরকারে ছোট শরিক ছিল বিজেপি। সেখানে সম্প্রতি পালাবদলের পরে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির সম্রাট। অন্য দিকে, এনডিএ-র মুখ্যমন্ত্রীদের বৈঠকে প্রথম বার যোগ দেবেন শুভেন্দু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)