Advertisement
E-Paper

রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত, এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল তিন ডিগ্রি! ‘বসন্ত এসে গেছে’?

গত দু’দিন ধরেই রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ। মঙ্গলবারও তার ব্যত্যয় হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৯

—ফাইল চিত্র ।

পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি। তা হলে তার আগেই কি রাজ্য থেকে পাকাপাকি ভাবে উধাও হতে চলেছে শীত? ঠান্ডাকে বিদায় জানিয়ে রাজ্য প্রবেশ করতে চলেছে বসন্ত? অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে শীত আবার ফিরবে কি না, তার কোনও নিশ্চয়তা দেয়নি আলিপুর।

গত দু’দিন ধরেই রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ। মঙ্গলবারও তার ব্যত্যয় হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদল আসতে পারে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

West Bengal Weather Update Kolkata Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy