Advertisement
E-Paper

বিরোধীরা চায় ডেপুটি স্পিকার পদ

ডেপুটি স্পিকার পদ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান। সোমবারই মান্নান জানিয়েছিলেন, ডেপুটি স্পিকার পদ তাঁরা দাবি করবেন।

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৪:১৯

ডেপুটি স্পিকার পদ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান। সোমবারই মান্নান জানিয়েছিলেন, ডেপুটি স্পিকার পদ তাঁরা দাবি করবেন। বিধানসভায় মঙ্গলবার বিমান বন্দ্যোপাধ্যায় সর্বসম্মতিক্রমে ফের স্পিকার নির্বাচিত হয়েছেন। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মান্নান বলেন, ডেপুটি স্পিকার পদটি যেন বিরোধীদের দেওয়া হয়। পার্থবাবু অবশ্য ইতিবাচক জবাব দেননি। কারণ, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, ডেপুটি স্পিকার হবেন প্রাক্তন মন্ত্রী হায়দর আজিজ সফি।

Deputy Speaker opposition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy