Advertisement
E-Paper

শেভিংয়ের পর ত্বক খসখসে হয়ে যায়? কোমল আর মসৃণ ভাব আনতে ৫ ভুল এড়িয়ে চলুন

সঠিক পদ্ধতিতে রেজ়ার ব্যবহার করলে কিন্তু ত্বকের ক্ষতি হয় না। জেনে নিন রেজ়ার ব্যবহার করার পরেও কী ভাবে ত্বক কোমল থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৯:৪২
শেভিংয়ের পরেও ত্বক দেখাবে মোলায়েম।

শেভিংয়ের পরেও ত্বক দেখাবে মোলায়েম। ছবি: সংগৃহীত।

মেকআপ করে মুখের অবাঞ্ছিত রোম ঢাকা যায় না। তাই অবাঞ্ছিত এই জিনিস তুলে ফেলাই শ্রেয়। কেউ ঘরোয়া টোটকার উপর ভরসা রাখেন। আবার, কেউ নির্দিষ্ট সময় অন্তর সালোঁয় গিয়ে ওয়্যাক্স করেন। কেউ আবার, ওয়্যাক্স করানোর কষ্ট সহ্য করতে পারেন না বলে রেজ়ার ব্যবহার করেন। এ ক্ষেত্রে সুবিধা হল, রোম তোলার কষ্ট নেই। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেজ়ার বদল করা জরুরি। সঠিক পদ্ধতিতে রেজ়ার ব্যবহার করলে কিন্তু ত্বকের ক্ষতি হয় না। জেনে নিন রেজ়ার ব্যবহার করার পরেও কী ভাবে ত্বক কোমল থাকবে।

১) রেজ়ার ব্যবহার করার মিনিট দশেক আগে গরম জলে স্নান করে নিতে পারেন। স্নানের সময় বাথ স্ক্রাব কিংবা লুফা ব্যবহার করলে ত্বকের উপরের মৃত কোষগুলি উঠে যায়। ফলে ত্বক কিন্তু কোমল ও নরম থাকে।

২) শেভিংয়ের সময়ে কিন্তু ভুলেও গরম জল ব্যবহার করবেন না। তখন কিন্তু ঠান্ডা জল দিয়েই ত্বক ভেজাতে হবে। গরম জল ত্বক বেশি কোমল করে দেবে, ফলে শেভিংয়ের সময় কেটে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

৩) শেভিংয়ের সময়ে সাবান ব্যবহার করা উচিত নয়। এই ভুলের কারণেই কিন্তু ত্বক রুক্ষ হয়ে যায়। রেজ়ার ব্যবহারের সময়ে শেভিং ক্রিম ব্যবহার করুন। এতে ত্বক কোমল থাকবে। একান্তই শেভিং ক্রিম না থাকলে কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

৪) শেভিংয়ের পদ্ধতি ভুল হলেও ত্বক রুক্ষ হয়ে যায়। রোমের অভিমুখ যে দিকে প্রথম বার তার উল্টো দিক থেকে লোম তোলা উচিত। প্রথমে উল্টো দিক থেকে রেজ়ার টেনে তার পর সোজা দিকে টানুন। শেষে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন।

৫) রোম তোলা হয়ে গেলে ত্বকে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে অনেকেই ভুলে যান। এই ভুলেই কিন্তু ত্বক শুষ্ক আর খসখসে হয়ে যায়।

shaving
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy