চ্যার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ার চূড়ান্ত ধাপের পরীক্ষার ফল ঘোষণা করল দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ইকাই)। পরীক্ষা শেষের প্রায় দেড় মাসের মাথায় ফলাফল প্রকাশ করল ইকাই।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চূড়ান্ত ধাপের পরীক্ষা হয়েছিল গত ৫ থেকে ১৬ জানুয়ারি। পরীক্ষার গ্রুপ ১ থেকে উত্তীর্ণ হয়েছেন ১১, ২৮২ জন। পাশের শতকরা হার ২১.০৩। গ্রুপ ২-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩, ৭২৬ জন। শতকরা হিসাবে পাশের হার ৯.৭৬। দু’টি গ্রুপের পরীক্ষা যাঁরা দিয়েছেন, তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২,৪৪৬ জন। পাশের হার ১০.৯৭ শতাংশ। সব মিলিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে যোগ্যতা অর্জন করেছেন ৭,৫৯০ জন।
আরও পড়ুন:
পরীক্ষার্থীরা icai.org বা icai.nic.in ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। সেখানে নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল দেখা যাবে স্ক্রিনে। পরীক্ষার্থীরা তাঁদের মার্কশিটও ডাউনলোড করে নিতে পারবেন।
সিএ ফাউন্ডেশনের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। তৃতীয় এবং চতুর্থ পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। ইন্টারমিডিয়েট-এর পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্য দিকে, সিএ হওয়ার চূড়ান্ত পরীক্ষার প্রথম থেকে পঞ্চম পত্রের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। ষষ্ঠ পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
পরীক্ষার্থীদের https://eservices.icai.org ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। আগামী বছরের ৩ থেকে ১৬ মার্চ চলবে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২০ থেকে ২২ মার্চের মধ্যে।