Advertisement
E-Paper

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের খোঁজ, কোন বিষয় পড়াতে হবে?

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিজেদের জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১
St. Xavier\\\'s College, Kolkata

সেন্ট জেভিয়ার্স কলেজ। ছবি: সংগৃহীত।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, পূর্ণ সময়ের জন্য স্থায়ী পদে নিয়োগ হবে। এ জন্য অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁকে অর্থনীতি পড়াতে হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ বা বেতনকাঠামো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে নেট বা সেট-এ অথবা থাকতে হবে পিএইচডি। আবেদনকারীদের বয়স ৪০ বছরের কম হওয়া বাঞ্ছনীয়। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বিজ্ঞপ্তিতে এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিজেদের জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ২০০০ টাকা। আগামী ১৪ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের কলেজের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

St. Xavier's College WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy