পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে গত শনিবার। এই আবহে আগামী ৯ মার্চ দু’দিনের জন্য রাজ্য সফরে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার পরেই কি ঘোষণা করা হবে ভোটের দিনক্ষণ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এর আগে গত মাসে ভোটমুখী অসম, পুদুচেরি, তামিলনাড়ুতে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। এ বার তারা আসতে চলেছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, রাজ্যে প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পরে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে তারা। তার পরে দিল্লিতে ফিরে গিয়ে বৈঠকে বসবে।
কমিশন জানিয়েছিল, শীর্ষ আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। যদিও তা শেষ পর্যন্ত হয়নি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে বুথবিন্যাসের পরিকল্পনা বাতিল করার কথা জানায়। ৮০,৬৮১টি বুথই থাকছে রাজ্যে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শেষ না হওয়ায় বুথবিন্যাস করা হবে না বলে জানানো হয়েছে।
কমিশনের পূর্বসূচি অনুযায়ী, রাজ্যে প্রথম পর্যায়ের ভোটার তালিকা প্রকাশের আগেই বুথবিন্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটার সংখ্যা স্থির না হওয়ায় বুথবিন্যাস হবে না। তবে বহুতলের জন্য ৬০-৭০টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে। এর আগে কমিশন জানিয়েছিল, ১২০০-র বেশি ভোটার থাকলে নতুন বুথ তৈরি করা হবে। এসআইআরের কাজ শেষ না হওয়ায় কত ভোটার বাদ এবং যুক্ত হলেন, সেই হিসাব মিলছে না। এই অবস্থায় আগের বুথের হিসাবই থাকবে বলে জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৮০,৬৮১।
আরও পড়ুন:
-
১০ মার্চ থেকে রাজ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ৪৮০ কোম্পানির ভাগাভাগি চূড়ান্ত! জানিয়েও দিল কমিশন
-
‘৬০ হাজার নাম বাদ দিচ্ছে ভবানীপুরে, তবু এক ভোটে হলেও জিতব’! কমিশন এবং বিজেপি-কে চ্যালেঞ্জ মমতার
-
৫৮ লক্ষের পর ভোটার তালিকা থেকে আরও প্রায় সাড়ে পাঁচ লক্ষের নাম বাদ পড়ল রাজ্যে! এর পরও বাদ পড়ার সম্ভাবনা
প্রথম ধাপে ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন হয়ে গিয়েছে রাজ্যে। দ্বিতীয় ধাপে পরবর্তী ২৮০ কোম্পানিকেও জেলা ধরে ধরে ভাগ করে নিয়েছে কমিশন। এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই মোতায়েন হবে আরও ২৮ কোম্পানি বাহিনী। কলকাতাতেও মোতায়েন হবে আরও ১৮ কোম্পানি। ২৮০ কোম্পানির মধ্যে সিআরপিএফ-এর ১২০ কোম্পানি, বিএসএফ-এর ৬৫ কোম্পানি, সিআইএসএফ-এর ১৬ কোম্পানি, আইটিবিপি-র ২০ কোম্পানি এবং এসএসবি-র ১৯ কোম্পানি বাহিনী মোতায়েন হবে।
শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এসআইআরের খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা