Advertisement
E-Paper

বিচারপতি অনুপস্থিত, দিল্লি হাই কোর্টে আবার পিছিয়ে গেল অনুব্রতের মামলার শুনানি

ডিসেম্বর থেকে বার বার এই মামলার শুনানি পিছিয়েছে। সোমবারও সেই শুনানি সম্ভব হয়নি। ফলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া অনুব্রত আপাতত আসানসোলের সংশোধনাগারেই থাকছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১২:১৯
ডিসেম্বর থেকে বার বার অনুব্রত মামলার শুনানি পিছিয়েছে।

ডিসেম্বর থেকে বার বার অনুব্রত মামলার শুনানি পিছিয়েছে। —ফাইল চিত্র।

দিল্লি হাই কোর্টে আবার পিছিয়ে গেল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। এ বার বিচারপতির অনুপস্থিতির কারণে। এই মামলায় সোমবার বিচারপতি দীনেশকুমার শর্মার এজলাসে অনুব্রতের আবেদনের শুনানি ছিল। তবে বিচারপতি অনুপস্থিত থাকায় সেই শুনানি হয়নি। পরবর্তী শুনানি কবে হবে, তা জানানো হয়নি। যদিও চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর।

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মর্মে আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সংস্থাটি। ওই আবেদনে সাড়া দিয়ে অনুব্রতকে দিল্লিতে হাজিরার নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন অনুব্রত।

নিম্ন আদালতে এই মামলা বিচারাধীন থাকায় দিল্লিতে হাজিরার নির্দেশ কার্যকর করতে পারছে না ইডি। অন্য দিকে, ডিসেম্বর থেকে বার বার এই মামলার শুনানি পিছিয়েছে। সোমবারও সেই শুনানি সম্ভব হয়নি। ফলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া অনুব্রত আপাতত আসানসোলের সংশোধনাগারেই থাকছেন।

Anubrata Mondal Cow Smuggling Delhi High Court Cow Smuggle Case CBI ED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy