Advertisement
E-Paper

মালদহে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ক্রিকেট। আবহাওয়া। আর কী নজরে

মালদহে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। মালদহ কলেজ অডিটোরিয়ামে ওই বৈঠক হওয়ার কথা। সেখানে দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মালদহে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। মালদহ কলেজ অডিটোরিয়ামে ওই বৈঠক হওয়ার কথা। সেখানে দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক হবে। মূলত মালদহ ও মুর্শিদাবাদের নদীভাঙন ও বন্যার বিষয়টি সেখানে প্রাধান্য পাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চার জেলার সীমান্ত সমস্যা, সীমান্তের জমি সংক্রান্ত বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে।

রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন। যে পদ্ধতিতে মনোনয়ন বাতিল করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফৌজদারি মামলার কথা হলফনামায় গোপন করার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। মীনাক্ষী মামলা গোপন করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কংগ্রেসও মীনাক্ষীর বিরুদ্ধে এমন কোনও মামলা থাকার অভিযোগ খারিজ করে দিয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মীনাক্ষী। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এএস চান্দুরকরের বেঞ্চ জানিয়েছে, আজ এই মামলাটি শোনা হবে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবল। আজ নামছে অন‍্যতম আয়োজক দেশ কানাডা। বিপক্ষে বসনিয়া। খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে। কাল ভোর ৬:৩০ থেকে রয়েছে আমেরিকা-প‍্যারাগুয়ে ম‍্যাচ।

আজ থেকে শুরু হচ্ছে আরও এক বিশ্বকাপ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ছে আজ। প্রথম ম‍্যাচে লড়াই ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার। খেলা রাত ১১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ‍্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে।

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বর্ষণের সতর্কতা।

News of the Day Suvendu Adhikari fifa ICC T20 World Cup 2026 Congress Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy