Advertisement
E-Paper

জনতার দরবারে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ভারতে রুবিও। ত্বিশা মৃত্যু-মামলা সুপ্রিম কোর্টে। আর কী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের দফতরে জনতার দরবারে বসবেন। সোমবার সকাল ৯টায় এই সপ্তাহের জনতার দরবার শুরু হওয়ার কথা। গত সোমবার থেকেই এই কর্মসূচির সূচনা করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৮:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের দফতরে জনতার দরবারে বসবেন। সোমবার সকাল ৯টায় এই সপ্তাহের জনতার দরবার শুরু হওয়ার কথা। গত সোমবার থেকেই এই কর্মসূচির সূচনা করেছেন তিনি। যেখানে দলীয় কার্যালয়ে বসে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানবেন তিনি। সকাল সাড়ে ৯টায় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত হবে চাকরিপ্রার্থীদের চার সংগঠন। এ ছাড়া আজ বেলা ১২টায় মুখ্যমন্ত্রী নবান্নে সচিবদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন।

চার দিনের সফরে ভারতে এসেছেন মার্কিন বিদেশসচিব তথা আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো। সোমবার, সফরের তৃতীয় দিন উত্তরপ্রদেশের আগরায় যাবেন তিনি। সেখান থেকে দুপুর ১টা নাগাদ তাঁর রাজস্থানের জয়পুরে যাওয়ার কথা। মঙ্গলবার দিল্লি ফিরবেন রুবিয়ো। আজ তাঁর এই সফরের দিকে নজর থাকবে।

ভোপালের বধূ ত্বিশা শর্মার মৃত্যু মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। আজ ত্বিশা-মৃত্যুর মামলাটি শুনবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে থাকবেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি।

তীব্র গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। রোদের তাপে তেতে উঠেছে কলকাতার রাস্তাঘাট। বৃষ্টির দেখা নেই। জ্যৈষ্ঠের এই অস্বস্তির মধ্যেই অবশেষে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহেই কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে দক্ষিণবঙ্গের বাকি জেলাও। তার ফলে তাপমাত্রাও কিছুটা কমবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছে। আপাতত বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে।

News of the Day Suvendu Adhikari India USA Marco Rubio Supreme Court of India Weather Today Bhopal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy