Advertisement
E-Paper

অন্নপূর্ণা যোজনার সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। আইপিএলে ছিটকে যাবে কারা। আবহাওয়া। আর কী কী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সূচনা করবেন। এই উপলক্ষে নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ থেকে রাজ‍্য জুড়ে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের সূচনা করবেন। এই উপলক্ষে নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ এই খবরে নজর থাকবে।

আইপিএলের প্লে-অফ পর্ব থেকে কোন দল ছিটবে যাবে, তা জানা যাবে আজ। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে লিগ পর্বে তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দু’দলই এক বার করে খেতাব জিতেছে। দ্বিতীয় খেতাবের আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে। কারা ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে, তা আজই জানা যাবে। প্লে-অফের দ্বিতীয় ম্যাচ নিউ চণ্ডীগড়ে সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করেছে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, অন্য কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার সবরকম পথ নেড়েচেড়ে দেখতে চান তিনি। এ অবস্থায় দুই দেশের মধ্যে সমঝোতা হয়, না কি উত্তেজনা আরও বৃদ্ধি পায়, সে দিকে নজর থাকবে আজ।

ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আগামী দু’দিন দিনের তাপমাত্রারও খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। আগামী ২ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে কোথাও কোথাও আবার ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে।

News of the Day Annapurna Bhandar Scheme Suvendu Adhikari IPL 2026 Rajasthan Royals Sunrisers Hyderabad Iran America Relation Strait of Hormuz Donald Trump Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy