Advertisement
E-Paper

আবাসন প্রকল্পের সুযোগ পাইয়ে দিতে কাটমানি! জলপাইগুড়ির রিসর্ট থেকে গ্রেফতার তৃণমূলের নেতা এবং নেত্রী

অভিযোগ, মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা পুছুই মাঝি নামে এক ব্যক্তির কাছ থেকে সরকারি আবাসন প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে প্রায় ৬০ হাজার টাকা নেওয়া হয়েছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ২৩:৩২
(বাঁ দিকে) তৃণমূল নেতা রিঙ্কু মহম্মদকে এবং রুকসানা পারভিন (ডান দিকে)।

(বাঁ দিকে) তৃণমূল নেতা রিঙ্কু মহম্মদকে এবং রুকসানা পারভিন (ডান দিকে)। ফাইল চিত্র।

সরকারি আবাসন প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে জলপাইগুড়ি জেলার মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্যা রুকসানা পারভিন এবং তৃণমূল নেতা রিঙ্কু মহম্মদকে গ্রেফতার করল পুলিশ। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানা এলাকার একটি রিসর্ট থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মেটেলি থানার পুলিশ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করার পরে বিচারক রিঙ্কুকে ছ’দিনের পুলিশ হেফাজতে পাঠায়। অন্য দিকে, রুকসানাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা পুছুই মাঝি নামে এক ব্যক্তির কাছ থেকে সরকারি আবাসন প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে প্রায় ৬০ হাজার টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘ দিন ধরে টাকা ফেরতের দাবি জানানো হলেও টাকা ফেরত না পাওয়ায় সোমবার মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রুকসানা, রিঙ্কু-সহ মোট সাত জনের নাম অভিযুক্তের তালিকায় রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, অভিযোগ দায়েরের কথা জানতে পেরেই পেয়েই গা ঢাকা দেন রুকসানা ও রিঙ্কু। তাঁরা মাদারিহাটের একটি বেসরকারি রিসর্টে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তাঁদের থাকার খবর পৌঁছে যায় পরিবারের সদস্যদের কাছে। খবর পেয়েই পরিবারের লোকজন ওই রিসর্টে পৌঁছে যান। সেখানে গিয়ে তাঁদের দেখতে পাওয়ায় অশান্তি সৃষ্টি হয়। পরে বীরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । সেখান থেকে রাতেই মেটেলি থানার পুলিশ দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে মেটেলি থানায় দায়ের হওয়া কাটমানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দু’জনকে। মেটেলি থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও পাঁচ জন জড়িত থাকতে পারে বলে তদন্তে উঠে এসেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Jalpaiguri Corruption TMC Cutmoney
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy