Advertisement
E-Paper

সম্পত্তি নিয়ে বিবাদ, বারুইপুরে ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে

সমীরের পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যা নাগাদ দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। আচমকা নিশিকান্ত সমীরকে লাঠি দিয়ে মারধর করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৬:১৮
নিহত সমীর সর্দার।

নিহত সমীর সর্দার। —নিজস্ব চিত্র।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বারুইপুরের ঘুটিয়ারি শরিফে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত সমীর সর্দার (৩০) জীবনতলা থানার গৌড়দহ শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা ছিলেন। সম্পত্তি নিয়ে কাকা নিশিকান্তের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল বলে জানা গিয়েছে। সমীরের পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যা নাগাদ দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকা নিশিকান্ত সমীরকে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারের চোটে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন সমীর। প্রতিবেশীরা ঘুটিয়ারি শরিফ হাসপাতালে নিয়ে গেলেও সমীরকে বাঁচানো যায়নি।

সমীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর সমীরের পরিবারের নিশিকান্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নিশিকান্তকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy