Advertisement
E-Paper

Ustad Rashid Khan: ৫০ লক্ষ টাকা তোলা দিতে হবে, না হলে খুন করা হবে! উস্তাদ রাশিদ খানকে হুমকি, ধৃত ২

রাশিদের স্ত্রী জয়িতা বসু খান আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘৯ অক্টোবর থেকে এই ফোন আসছে। পুলিশ দুর্দান্ত কাজ করেছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১০:৫৫
উস্তাদ রাশিদ খানকে ফোন করে হুমকি দেওয়া হয়

উস্তাদ রাশিদ খানকে ফোন করে হুমকি দেওয়া হয় ফাইল চিত্র

সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানকে প্রাণনাশের হুমকি এবং তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম অবিনাশকুমার ভারতী এবং দীপক অওলাখ। ২৪ বছরের অবিনাশ বিহারের বেগুসরাইয়ের সালাউনা গ্রামের বাসিন্দা। তিনি রাশিদের গাড়িচালক ছিলেন। বছর কুড়ির দীপক উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা। দীপক রাশিদের অফিসে কিছু দিন কাজ করেছেন। তাঁকে ট্রানজিট রিমান্ডে শহরে আনা হয়েছে।

রাশিদের পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে শিল্পীর মেয়ের মোবাইলে দফায় দফায় ফোন আসে। বলা হয়, বাড়ির সামনে বন্দুকবাজ ঘুরছে। বাড়ি থেকে বেরোলেই গুলি করা হবে শিল্পী এবং তাঁর পুত্রকে।

ধৃত অবিনাশ ও দীপক

ধৃত অবিনাশ ও দীপক নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, রাশিদের অফিসে কিছু দিন কাজ করে দীপক উত্তরপ্রদেশে নিজের বাড়ি চলে যান। এর পর হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে রাশিদ এবং তাঁর কন্যাকে হুমকি দিতে থাকেন। বলা হয়, তাঁকে ‘ক্ষতিপূরণ’ দিতে হবে। প্রথমে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পরে ২০ লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না পেলে রাশিদকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এর পরই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় রাশিদের পরিবারের তরফে। পুলিশ তদন্তে নেমে দু’টি টেলিফোন নম্বরের হদিশ পায়। সেই সূত্র ধরে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে ওই দুই অভিযুক্তকে ধরা হয়। আপাতত দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত চলছে।

Rashid Khan Death threat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy