Advertisement
E-Paper

শ্রমিক নেতা প্রয়াত

শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ২০০৬ সাল থেকে, সভাপতি হয়েছিলেন ২০২০ সালে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ০৬:০৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শ্রমিক আন্দোলনের নেতা এবং এসইউসি-র পলিটবুরো সদস্য শঙ্কর সাহা (৮১) প্রয়াত হলেন। কিডনি এবং অন্যান্য অঙ্গের অসুখে দু’মাসের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যু হয় সোমবার সকালে। শঙ্করবাবুর আদি বাড়ি অধুনা বাংলাদেশে, রাজনীতিতে যোগ দেন ১৯৬৩ সালে। শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ২০০৬ সাল থেকে, সভাপতি হয়েছিলেন ২০২০ সালে। এসইউসি-র সর্বক্ষণের কর্মী শঙ্করবাবুর স্ত্রীও ছিলেন দলেরই সতীর্থ, তিনি প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। পার্টি সেন্টারেই থাকতেন শঙ্করবাবু।

SUCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy