পরিযায়ী শ্রমিক-সহ রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানিতে আসতে হবে না। তাঁদের জন্য পোর্টাল বা হোয়াট্সঅ্যাপ নম্বর চালু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পর্বের দ্বিতীয় ধাপে কমিশন সূত্রে এমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে।
কমিশন সূত্রে খবর, রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানির জন্য নোটিস দেওয়া হলে নথি নিয়ে হাজিরার প্রয়োজন নেই। একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে ‘লগ ইন’ করে নথি আপলোড করলেই হবে। অথবা, বিএলও-র হোয়াট্সঅ্যাপ নম্বরে নথি পাঠালেও তা গৃহীত হবে। পরের ধাপে প্রাপ্ত নথি খতিয়ে দেখা হবে। তার পরে চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন:
রাজ্যের বাইরে থাকা ব্যক্তিরা অনলাইনে নাম তুলতে চাইলেও ওই পদ্ধতি ব্যবহার করা হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায়, কী কাজ করেন সেই তথ্যও দিতে হতে পারে। কাদের শুনানিকেন্দ্রে যেতে হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশ রয়েছে। বুথ লেভেল অফিসাররা (বিএলও) ওই সব ভোটারকে শুনানিকেন্দ্রে যেতে বাধ্য করতে পারবেন না। এর পরেও যদি কোনও বিএলও ভোটারদের যেতে বাধ্য করেন অথবা দাবি করেন, কমিশনের লিখিত নির্দেশ নেই বা এই নিয়ে রাজনীতি করেন, তবে সেই বিএলও-র বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ভুল বার্তা দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর করাও হতে পারে।
প্রসঙ্গত, এর আগে এসআইআর-শুনানিপর্বে বিদেশে থাকা ব্যক্তিদের (পড়াশোনা বা কর্মসূত্রে যাঁরা বিদেশে রয়েছেন) জন্য নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। জানানো হয়েছিল, শুনানিপর্বের ক্ষেত্রে অনাবাসী কোনও ভারতীয়কে নোটিস পাঠানো হলে তিনি সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে নিজের পাসপোর্ট ভিসা সংক্রান্ত তথ্য জমা দিলেই সমস্যার সমাধান হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা