Advertisement
E-Paper

Weather Forecast: বিকেলে বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া

হাওয়া অফিস জানাচ্ছে, সোম, মঙ্গল এবং বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৬ মে বৃষ্টি কিছুটা কমবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৪:০১
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। ফাইল চিত্র।

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। ফাইল চিত্র।

বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। তার সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, সোম, মঙ্গল এবং বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৬ মে বৃষ্টি কিছুটা কমবে। আবার ২৭ মে বৃষ্টি বাড়বে। তার পর থেকে আবার স্বাভাবিক অবস্থা ফিরবে। যে অস্বস্তি এবং ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হয়েছিল শনিবারের আগে পর্যন্ত, শনিবারের পর থেকেই সেই তাপমাত্রার কিছুটা হেরফের হয়েছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে।

অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৪ এবং ২৫ মে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি কমলেও, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২৭ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবারই কালবৈশাখীর দাপটে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছিল। জল জমে যায় অনেক রাস্তাতেই। ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে শহরের উপর দিয়ে। কালবৈশাখীর দাপট চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বেশ কয়েক জনের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

Weather Update rainfall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy