Advertisement
E-Paper

কলকাতায় পারদ নামল ১৫ ডিগ্রিতে! মরসুমের শীতলতম দিন, সবচেয়ে কম তাপমাত্রা পানাগড়ের

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক দিন ধরেই বেশ ঠান্ডা পড়েছে। কমবেশি ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরবেলা এবং রাতের দিকে। জেলার তাপমাত্রার পারদ আরও নীচে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১০:২৭
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক দিন ধরেই বেশ ঠান্ডা পড়েছে।

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক দিন ধরেই বেশ ঠান্ডা পড়েছে। —ফাইল ছবি

কলকাতায় তাপমাত্রা কমল বেশ খানিকটা। চলতি মরসুমে এই প্রথম ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরসুমে যা শীতলতম।

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক দিন ধরেই বেশ ঠান্ডা পড়েছে। কমবেশি ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরবেলা এবং রাতের দিকে। জেলার তাপমাত্রার পারদ আরও নীচে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকবে। পারদ ওঠানামার খুব একটা সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত থাকবে শুষ্ক। ভোরের দিকে থাকবে শীতের আমেজ। শীত শীত ভাব অনুভূত হবে রাতেও। আপাতত শহরে বা জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের হাওয়া অফিস থেকে জানানো হয়েছিল, আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা কমবে বেশ খানিকটা। সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার ১ ডিগ্রি কমে ১৫-তে নামল পারদ।

জেলায় জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী।

জেলায় জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী। গ্রাফিক: সনৎ সিংহ

West Bengal Weather Kolkata Weather Today Weather News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy