এ বছরের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল আগামী সোমবার, ১৮ মে প্রকাশিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় ফল বেরোবে বলে আইসিএসই কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে। কাউন্সিলের ওয়েবসাইট www.cisce.org-তে গিয়ে আইসিএসই বা আইএসসি-র ফল জানতে সংশ্লিষ্ট পরীক্ষার লিঙ্কে ক্লিক করতে হবে। তার পরে ইউনিক আইডি দিয়ে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএসে ফল জানতে হলে আইসিএসই বা আইএসসি-র পরে ইউনিক আইডি লিখে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে পাঠাতে হবে। ফল নিয়ে প্রশ্ন থাকলে স্কুলগুলিকে যোগাযোগ করতে হবে ciscehelpdesk@orioninc.com কিংবা ০২২-৬৭২২৬১০৬ নম্বরে।