Advertisement
E-Paper

পঞ্জাব মেলে বোমাতঙ্ক! হাওড়া থেকে ছাড়ার পর চন্দনপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হল ট্রেন, চলল তল্লাশি

জানা যায়, ‘রেল মদত’-এ ফোন করে কেউ একজন জানান, পঞ্জাব মেলে বোমা রাখা আছে। চন্দনপুর স্টেশনে ট্রেন থামতেই ঘটনাস্থলে পৌঁছোয় জিআরপি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২২:৪৪
Bomb scare spreads in Howrah-Punjab Mail

চন্দনপুর স্টেশনে দাঁড়িয়ে পঞ্জাব মেল। — নিজস্ব চিত্র।

আপ হাওড়া-পঞ্জাব মেলে ছড়াল বোমাতঙ্ক। ‘রেল মদত’ নামে ভারতীয় রেলের এক পরিষেবা রয়েছে। সেখানে যাত্রীরা নানা ধরনের অভিযোগ জানাতে পারেন। জানা গিয়েছে, সেখানেই ফোন করে কেউ জানান, পঞ্জাব মেলে বোমা আছে! খরব পাওয়ামাত্রই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয় হাওড়া-বর্ধমান কর্ড শাখার চন্দনপুর স্টেশনে। শুরু হয় তল্লাশি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অমৃতসরগামী পঞ্জাব মেল। তবে চন্দনপুর স্টেশনে পৌঁছোতেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। বেশ কয়েক মিনিট কেটে গেলেও ট্রেন না-ছাড়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে রেলকর্মীরা সকলকে আশ্বস্ত করেন।

জানা যায়, ‘রেল মদত’-এ ফোন করে কেউ একজন জানান, পঞ্জাব মেলে বোমা রাখা আছে। চন্দনপুর স্টেশনে ট্রেন থামতেই ঘটনাস্থলে পৌঁছোয় জিআরপি। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানান, ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে ওই ট্রেনে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে সূত্রের খবর। কে ফোন করে বোমা রাখার খবর দেন, তাঁর খোঁজ মেলেনি।

Advertisement

হুগলি জেলার (গ্রামীণ) পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, রেলের তরফে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি জানার পরই রেল সহযোগিতা করা হচ্ছে। হাওড়া থেকে রেলের বম্ব স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছোয়। তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত যদি সন্দেহজনক কিছু না-পাওয়া যায়, তখন ট্রেনটি গন্তব্যের উদ্দেশে আবার রওনা দেবে।

Bomb Hoax Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy